Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Monday, October 28, 2024

মওদুদীবাদ কাকে বলে ?

 বিশ্বে কোন মতবাদকে মওদুদীবাদ বলে?

 



মাওদুদীবাদ / মওদুদীবাদ বলে বিশ্বে কোনো মতবাদের অস্তিত্ব নেই বরং বিশ্ববাসীর কাছে আওলাদে রাসূল(সাঃ) সাইয়্যেদ আবুল আলা মাওদুদী(রহ.) বিংশ শতাব্দীর সেরা মুজাদ্দিদ,মুফাসসীর, মুহাদ্দিছ, ফকীহ ও সাহিত্যিক। "ইসহাক আল মাদানী"!

 

বিংশ শতাব্দিতে ইসলামী জাগরণে মাওলানার কয়েকটি অবদান নিম্নে তুলে ধরা হলো:


এক : বিংশ শতাব্দীর সেরা ফেতনা কাদিয়ানী ফেতনা এর বিরুদ্ধে বই লিখে ১৯৫৩ সালে ফাসীর রায়ে দন্ডিত হন।তিনি জীবনে তিন বার কারা ভোগ করেন। অনেকটি বছর কারারুদ্ধ ছিলেন। 


দুই: প্রায় দুশত অনবদ্য বই লিখে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ ও পুঁজিবাদের বিষদাত উপড়ে দেন।


তিন: বিশ্বে সাড়া জাগানো তাফহীমুল কুরআন তাফসীর গ্রন্থটি লিখে বিশ্ব মুসলিমকে কুরআন কেন্দ্রিক জীবন গঠনে উদ্ধুদ্ধ করেন।

 

চার : সীরতে সারওয়ারের আলম ( আর্দশ মানব) গ্রন্থটি লিখে প্রমান করিয়েছেন যে বিশ্বমানবতার মুক্তির দূত হলেন একমাত্র বিশ্বনবী বিশ্ব নেতা 

হযরত মুহাম্মদ ( স:)। 


পাঁচ: খেলাফাত ও মুলকিয়াত গ্রন্থটি লিখে ইসলামী রাষ্ট্রের রুপরেখা তুলে ধরেন।


ছয়: ১৯৪১ সালে - তালিমাত ( শিক্ষাব্যবস্থা : ইসলামী দৃষ্টি কোন) বইটি রচনা করে শিক্ষাব্যবস্থার সঠিক চিত্র কি হবে তা তুলে ধরেন।


সাত:১৯২৭ সালে আল জিহাদু ফিল ইসলাম গ্রন্থটি লিখে ইসলামের জিহাদ এবং জঙ্গিবাদের মধ্যে যে তফাৎ আছে তা তুলে ধরেন।


আট : ১৯৩৩ সালে ইসলামি তা্হযীব আওর উসকে উসুল ( ইসলামী সংস্কৃতির মর্মকথা) বইটির রচনা করে সংস্কৃতি অংঙ্গনের সাথে জড়িতদের গাইড লাইন দেন।


নয় : ১৯৩৬ সালে সুদ ও আধুনিক ব্যাংকিং - বইটি লিখে সর্বপ্রথম ইসলামী ব্যাংকের রূপরেখা প্রনয়ণ করেন।


দশ : তিনি - তাযকিয়া নফস (আত্মাশুদ্ধির ইসলামী পদ্ধতি) গ্রন্থটি লিখে ভূয়া পীর মুরীদির মূখোশ উন্মোচন করেন।


এগারো : তিনি মাকামে সাহাবা (সাহাবায়ে কেরামের মর্যদা) - বইটি রচনা করে মুসলিম মিল্লাহ কে তাদের অনুসরণে জীবন যাপনে উদ্ধুদ্ধ করেন।


বারো: মাওলানা ষাটের দশকের মাঝামাঝিতে মরক্কোর রাবাত সম্মেলনে মুসলিম প্রধান দেশগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠনের পরামর্শ দেন।যার ফলশ্রুতিতে ১৯৬৯ সালে O.I.C গঠিত হয়।


তের : মাওলানা হলেন মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের রূপকার, বিশ্ববিদ্যালয়ের জায়গা বাছাই কারী এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন পরিচালনা কমিটি সভাপতি। 


চৌদ্দ : মাওলানা ছিলেন মক্কার রাবেতা আলমে ইসলামীর অজীবন সদস্য। 


পনেরো : পাকিস্তান প্রতিষ্ঠানের আন্দোলন যখন জোরদার হয়েছিল তখন মাওলানা - মাসআলয়ে কাওমিয়াত ( ইসলামে জাতীয়তাবাদ) গ্রন্থটি লিখে প্রমাণ করে ছিলেন মুমিন মুমিনের ভাই। হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান একই দেশের নাগরিক হলেও সে মুমিনের ভাই হতে পারে না। 


ষোল: মাওলানা ভারতবর্ষের সর্ব প্রাচীন ইসলামী দল -জমিয়তে ওলামায়ে হিন্দ (প্রতিষ্ঠাকাল ১৯১৯ ইং) এর দলীয় একমাএ মূখপাত্র আলজমিয়ত পএিকার সূদীর্ঘ আট বছর সম্পাদক ছিলেন। 


সতেরো: মাওলানার জীবনী নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪০ এর অধিক গবেষক ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন। বাংলাদেশের ডঃ মুতিউল ইসলাম (রিয়াদ ভার্সিটি) তাদের একজন।


আঠারো : বিংশ শতাব্দিতে ইসলামী রেনেসায় তার অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৭৯ সালে সর্বপ্রথম এককভাবে বাদশাহ ফয়ছল পুরস্কার লাভ করেন। 


উনিশ : তিনি ১৯৪১ সালে জামায়াতে ইসলামী গঠন করেন। যার শাখা প্রশাখা বর্তমানে ইউরোপ ও আমেরিকায় রয়েছে। মাও লানা জীবিত অবস্থায় -আমীর পদ থেকে অব্যাহতি নিয়ে ইসলামী নেতাদের জন্য এক বিরল দৃষ্টান্ত স্হাপন করেন।


বিশ : মাওলানার সাথে পাকিস্তানের গ্র্যান্ড মুফতী মুহাম্মদ শফী (রহ:) এর গভীর সম্পর্ক ছিল। মাওলানা লাহোর থেকে করাচী আসলে মুফতী সাহেবের বাসায় মেহমান হতেন।


একুশ: মাওলানার জানাযায় ১৯৭৯ সালে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে দশ লক্ষের অধিক লোকের সমাগম হয়। তৎকালে পাকিস্তানের ইতিহাসে এটা ছিল সর্ববৃহৎ জানাযা।

 

বাইশ: পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক, কাবা শরীফের তৎকালীন প্রধান ইমাম ও খতীব শায়েখ মুহাম্মদ আব্দুল্লাহ বিন সুবায়েল (রহ) বিশ্বনন্দিত ইসলামী স্কলার আল্লামা ইউসুফ কারযাভী (রহ) জমিয়তে ওলামায়ে ইসলামীর সেক্রেটারি জেনারেল সীমান্ত প্রদেশের তৎকালীন মূখ্যমন্রী মুফতি মাহমুদ (রহ) সহ দেশ বিদেশের অগনিত ইসলামী স্কলার ও রাষ্ট্রদূতরা জানাযায় অংশ নেন।


তেইশ : এ ক্ষনজন্মা দ্বায়ী ইলাল্লাহ ১৯৭০ সালে ঢাকার পল্টন ময়দানে ভাষন দিতে এসেছিলেন কিন্তু তাগুতী শক্তির প্রচন্ড বাধার সম্মুখীন হয়ে বক্তৃতার মঞ্চে আসতে পারেন নি। 


আমি ইসহাক আল মাদানী, এম.পি অধ্যক্ষ ফরীদ উদ্দীন চৌধুরী, ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক , ইস্ট লন্ডন মসজিদের সাবেক ইমাম ও খতীব হযরত হাফেজ মাওলানা আবু সাঈদ চৌধুরী সহ আমরা অনেকে তেজগাঁও বিমানবন্দরে মাওলানার সং ক্ষিপ্ত বক্তৃতা এবং ঢাকার ইডেন হোটেলে এক ঘন্টার অধিক সময় মাওলানার হৃদয়গ্রাহী বক্তৃতা শুনি। 

~ আলহামদুলিল্লাহ ~ 


আল্লাহ মাওলানার ভুলত্রুটি গুলো হ্মমা করে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমীন।।। 


মাওদুদীবাদ এর জন্মদাতা সহজ সরল ইতিহাস অজ্ঞ মৌলভীদের আল্লাহ হেদায়েত দিন। সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করা থেকে আল্লাহ তাদেরকে বিরত রাখুন। সূর্যের আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেয়া যায় না এ মহা সত্যটি বুঝার তাদের তৌফিক দিন। " আমীন" 


লিখক: লিসান্ত ( ফার্স্ট ক্লাস ফার্স্ট) 

১৯৮৩ ইং l

মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়

Friday, October 25, 2024

কি জন্য ঈদ মোবারক দিলেন হাসনাত।

কি জন্য ঈদ মোবারক দিলেন হাসনাত। 


ছাত্রলীগের নিষেধাজ্ঞাকে ঈদ মোবরক দিলেন হাসনাত আবদুল্লাহ। 




 


হাসনাত একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছেন যেখানে তিনি লিখেছেন 'ঈদ মোবারক'


ছাত্রলীগের নিষেধাজ্ঞার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে ‘ঈদ মোবারক’ শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

আগের পোস্টে তিনি বলেছিলেন: "ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হয়েছে। গেজেটও জারি করা হয়েছে।"

এর কিছুক্ষণ পরে, তিনি আরেকটি স্ট্যাটাস শেয়ার করেন যাতে তিনি লিখেছেন “ঈদ মোবারক”।

 

বুধবার রাতে তিনি এই পোস্ট করেন।

জুলাই বিপ্লবের সময় প্রত্যক্ষভাবে এবং উসকানি দিয়ে হত্যাকাণ্ড এবং ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বুধবার অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।


বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা একটি গেজেট বিজ্ঞপ্তি অনুসারে, এই সিদ্ধান্তটি সন্ত্রাসবিরোধী আইন, 2009-এর 18(1) ধারার অধীনে কার্যকর করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাত্রলীগ এখন থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি পাবে।

Sunday, October 13, 2024

বাংলার ইতিহাস

 ভারত ও বাংলা ভাষার ইতিহাস। 



 



ভারতবর্ষে ইতিহাস বিকৃতির কারণে বাংলা ভাষা ও সংস্কৃতি এবং মুসলমান ও ইসলামের অবদান সম্পর্কে মানুষের জ্ঞান সীমিত।


ভারতবর্ষে ইতিহাস বিকৃতির কারণে বাংলা ভাষা ও সংস্কৃতি এবং মুসলমান ও ইসলামের অবদান সম্পর্কে মানুষের জ্ঞান সীমিত।

 

তাই প্রকৃত সত্য ঘটনা জানতে শিক্ষক আব্দুল হাই এর বক্তব্য শুনে অবাক হবেন ।

ইসলামী শাসনামলকে নিয়ে ইতিহাসে খাটো করা হয়েছে পাঠ্য বইয়ে। 


বিস্তারিত ভিডিও দেখুন 



Sunday, September 29, 2024

ইসলামী সমাজ বিনির্মাণে সৎ-যোগ্য ও গণমুখী নেতৃত্ব সরবরাহ করতে হবে- মুহাম্মদ শাহজাহান

 


ইসলামী সমাজ বিনির্মাণে সৎ-যোগ্য ও গণমুখী নেতৃত্ব সরবরাহ করতে হবে- মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী সমাজ বিনির্মাণে সৎ-যোগ্য ও গণমুখী নেতৃত্ব সরবরাহ করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ব্যাপক দাওয়াতী ও সামাজিক কাজে পুরো জনশক্তিকে নিয়োজিত করতে হবে। শান্তি ও গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেবার পথে দেশ বিরোধী শক্তির ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করে ছাত্র-জনতার শাহাদাত ও রক্তমাখা বিজয়কে স্বার্থক করে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ কুমিল্লা জেলা উত্তরের উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শাখার আমীর অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভুঁইয়া, নজরুল ইসলাম খাদেম, আব্দুস সাত্তার ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোবারক হোসেন।



এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. আলমগীর সরকার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঁইয়া, মুফতি মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

Wednesday, September 25, 2024

নির্বাচনের জন্য প্রস্তুত সেনাপ্রধান।


ঢাকা, 24 সেপ্টেম্বর (রয়টার্স) - বাংলাদেশের

 সেনাপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর মূল সংস্কারগুলি সম্পূর্ণ করতে সহায়তা করার জন্য দেশের অন্তর্বর্তী সরকারকে "যাই হোক" সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 

 জেনারেল ওয়াকের-উজ-জামান এবং তার সৈন্যরা আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে একপাশে দাঁড়িয়েছিলেন , যে প্রবীণ রাজনীতিবিদ 15 বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেছিলেন এবং প্রতিবেশী ভারতে পালিয়ে গিয়েছিলেন তার ভাগ্য সিল করে দিয়েছিলেন। 
একটি বিরল মিডিয়া সাক্ষাত্কারে, জামান সোমবার তার অফিসে রয়টার্সকে বলেছিলেন যে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রশাসনকে তার পূর্ণ সমর্থন ছিল এবং সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি পথের রূপরেখা দিয়েছে। "আমি তার পাশে দাঁড়াব। যাই হোক না কেন। যাতে সে তার মিশন সম্পন্ন করতে পারে," জামান, চশমা পরা এবং সামরিক ক্লান্তি পরিহিত ইউনূস সম্পর্কে বলেন। ইউনূস 170 মিলিয়ন মানুষের দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। 

 সংস্কারের পরে, জামান বলেন, গণতন্ত্রে একটি উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত, তবে ধৈর্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। "আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলব যে সময়সীমার মাধ্যমে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত," 

তিনি বলেছিলেন। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল, হাসিনার আওয়ামী লীগ এবং তার তিক্ত প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), উভয়ই আগষ্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের তিন মাসের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছিল । মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়টার্সকে বলেন, দলটি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে চায়। 

"আমি কোন নির্দিষ্ট সময়সীমা দিতে যাচ্ছি না তবে আমি মনে করি যত তাড়াতাড়ি তত ভাল," তিনি বলেছিলেন। "আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামীকাল নির্বাচন হলেও আমরা প্রস্তুত।"