Sunday, September 29, 2024

ইসলামী সমাজ বিনির্মাণে সৎ-যোগ্য ও গণমুখী নেতৃত্ব সরবরাহ করতে হবে- মুহাম্মদ শাহজাহান

 


ইসলামী সমাজ বিনির্মাণে সৎ-যোগ্য ও গণমুখী নেতৃত্ব সরবরাহ করতে হবে- মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী সমাজ বিনির্মাণে সৎ-যোগ্য ও গণমুখী নেতৃত্ব সরবরাহ করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ব্যাপক দাওয়াতী ও সামাজিক কাজে পুরো জনশক্তিকে নিয়োজিত করতে হবে। শান্তি ও গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেবার পথে দেশ বিরোধী শক্তির ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করে ছাত্র-জনতার শাহাদাত ও রক্তমাখা বিজয়কে স্বার্থক করে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ কুমিল্লা জেলা উত্তরের উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শাখার আমীর অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভুঁইয়া, নজরুল ইসলাম খাদেম, আব্দুস সাত্তার ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোবারক হোসেন।



এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. আলমগীর সরকার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঁইয়া, মুফতি মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

No comments:

Post a Comment